বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » হজ ফ্লাইট শুরু করলো সৌদি এয়ারলাইনস
হজ ফ্লাইট শুরু করলো সৌদি এয়ারলাইনস
![]()
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন। বুধবার (২৪ মে) দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে যায় সৌদি এয়ারলাইনের প্রথম হজ ফ্লাইট।
রাতে আশকোনা হজ ক্যাম্পে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. রেয়াদাদ হোসেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশি হজ যাত্রীদের দ্রুত ভিসা প্রদানের জন্য দূতাবাসের কর্মীরা আন্তরিকভাবে কাজ করছে। একই সময়ে প্রবাসী কর্মীদের ভিসার বিষয়টিও নিরবচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সুসম্পর্কের কারণে কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে। বাংলাদেশিরা সৌদি ইমিগ্রেশন বাংলাদেশেই করছেন, সেখানে নেমে তাদের কোনও অপেক্ষা করতে হচ্ছে না।
হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, অতীতের চেয়ে বর্তমানে হজ ব্যবস্থাপন আরও অনেক বেশি সুন্দর হয়েছে। সৌদি সরকারের সহায়তার কারণে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকী হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।
বিষয়: #হজ ফ্লাইট শুরু করলো সৌদি এয়ারলাইনস





তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা 
