শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৫ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা সম্ভব হবে না
প্রচ্ছদ » জাতীয় » নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা সম্ভব হবে না
৫৪৭ বার পঠিত
শুক্রবার ● ৫ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা সম্ভব হবে না

শুক্রবার এএলআরডি’র উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তারা

- জলবায়ু বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক 

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপমেন্ট- এএলআরডি’র উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় কর্মশালা। রাজধানীর গুলশানের একটি হোটেলে ৫ মে সকালে দু’দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

এএলআরডি’র চেয়ারপার্সন ও নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরিন আকতার। তিনি বলেন, দেশের অর্ধেকেরও বেশি নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা কর্মসূচি সফল হবে না। তাই জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে নারীর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্ধ রাখার দাবি জানান তিনি।

এর আগে স্বাগত বক্তব্যে এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, জলবায়ু পরিবর্তনে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের বিষয়টি কখনো আলোচনায় গুরুত্ব পায় না। কিন্তু দেশের অর্ধেকের বেশি নারীর ইস্যুকে বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা কর্মসূচি সফল হবে না।

শুক্রবার এএলআরডি’র উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তারা

এএলআরডি’র উপ-পরিচালক ও স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন বাংলাদেশের সমন্বয়ক রওশন জাহান মনি বলেন, নারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা একটি ইতিবাচক দিক হতে পারে।

সভাপতির বক্তব্যে খুশি কবির বলেন, যখন উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয় তখন সেখানে নারীদের দ্বারা পরিচালিত হবে এভাবে প্রকল্প পরিকল্পনা করা হয়। কিন্তু এটা খেয়াল রাখতে হবে নারী যেন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের কেন্দ্রে থাকে।

আলোচনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দুতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সিভানি রাসানায়াকাম, আন্তর্জাতিক কোয়ালিশন প্রোগ্রামের সহযোগী আইএলসি (এশিয়া) এর পক্ষে পল্লব চাকমা, ল্যন্ডেসা যুক্তরাষ্ট্রের সাসটেইনেবল লাইভলিহুড স্পেশালিস্ট কোরে ক্রিডন, ল্যান্ডেসা ভারতের ন্যাশনাল ডিরেক্টর পিনাকী হালদার বক্তব্য রাখেন।

ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) এবং ল্যান্ডেসা, ইউএসএ-এর সহায়তায় বাংলাদেশে এই কর্মসূচির উদ্যোক্তা এএলআরডি। তারা ন্যাশনাল কান্ট্রি কোয়ালিশন উইমেন লেড কালেকটিভ এডভোকেসি ফর ক্লাইমেট একশন শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও নারীর ওপর এর প্রভাব বিষয়ক ক্যাম্পেইনের জন্য জাতীয় কর্মকৌশল তৈরির উদ্দেশ্যে ঢাকার সিক্স সিজন হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক প্রভাবে নারীর জীবন-জীবিকার ওপর প্রভাব এবং ভূমিতে নারীর অধিকারহীনতার প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

এএলআরডি’র জলবায়ু পরিবর্তন বিষয়ক দু’দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে আগামীকাল ৬ মে ২০২৩। এতে অংশ নিয়েছেন জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংগঠন, গণমাধ্যম কর্মী, গবেষকসহ অন্যান্য ব্যক্তি যারা নারীর ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ