শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংলাপের জন্য ৮ দলকে ইসির চিঠি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সংলাপের জন্য ৮ দলকে ইসির চিঠি
৫২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংলাপের জন্য ৮ দলকে ইসির চিঠি

---

বিশেষ প্রতিনিধি

বিএনপির পাশাপাশি যে দলগুলো গত বছরের জুলাই মাসে ইসির আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল আলোচনার জন্য তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলো হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) এই দলগুলোকে অনানুষ্ঠানিক চিঠি (ডিও) পাঠানো হয়। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ওই আট রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। এই দলগুলো আগের সংলাপে অংশ নেয়নি।

এর আগে গত ২৩ মার্চ বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে লিখিতভাবে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয়েছিল। বিএনপি চাইলে তাদের জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক চিঠিতে উল্লেখ করা হয়েছিল। তবে এরই মধ্যে দলটি জানিয়ে দিয়েছে তারা ইসির সঙ্গে আলোচনায় বসবে না। চিঠিরও আনুষ্ঠানিক কোনও জবাব দেবে না।

গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল নির্বাচন কমিশন। বিএনপিসহ ১২টি রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ