সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
মহান স্বাধীনতা দিবসে হামদর্দের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। রোববার সকালে বাংলামোটরে হামদর্দ ভবন সংলগ্ন নগর শো’রুমের সামনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক এবং উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমূর চৌধুরী।
এসময় প্রধান অতিথি শরীফুল ইসলাম জানান, ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, হামদর্দ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতে হামদর্দ সারাদেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে। মুক্তিযুদ্ধের মূল তিনটি আদর্শ- সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারকে বুকে ধারণ করে আধুনিক হামদর্দের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দের কর্মীরা দেশব্যাপী অন্তহীন সেবা দিয়ে যাচ্ছে।
বিষয়: #হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ





ফ্যামিলি কার্ডের সুবিধা, পাবেন কারা, কী সুবিধা
২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস
সস্ত্রীক সাবেক এএসপি উত্তমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
নির্বাচন ও গণভোট আংশিক বিতর্কমুক্ত, প্রশ্নাতীত নয়: সুজন
বিগত সরকারের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন
যাচাই-বাছাই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা
খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
চালু হচ্ছে ফ্যামিলি কার্ড 
