শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১ মার্চ ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি
৫৩৮ বার পঠিত
বুধবার ● ১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি

---

বিশেষ প্রতিনিধি

পঞ্চম জাতীয় ভোটার দিবস আগামীকাল (২ মার্চ, বৃহস্পতিবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’। বরাবরের মতো এবারও দিবসটি উদযাপনে সারা দেশে র‌্যালি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এসব অনুষ্ঠানে প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটার দিবসে সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৪টায় হবে আলোচনা সভা। এসব অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে¡ নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তিন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি ছাড়াও সারা দেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার

আর্কাইভ