সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » অর্থনীতি » কোন ব্যাংক বন্ধ হবে না, আমানত ঝুঁকিমুক্ত
কোন ব্যাংক বন্ধ হবে না, আমানত ঝুঁকিমুক্ত
![]()
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোন ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও বন্ধ হবে না। তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।ম রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। এ ব্যাপারে সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।
![]()
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #আমানত ঝুঁকিমুক্ত #কোন ব্যাংক বন্ধ হবে না





উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে 
