শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
প্রচ্ছদ » জাতীয় » ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
৯২ বার পঠিত
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব

গৃহায়ণ ও গণপূর্ত : সংসদীয় কমিটির ১ম বৈঠক

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ঢাকাকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা, পুরান ঢাকার পুনর্গঠন, রাজউকের প্ল্যান পাসে দীর্ঘসূত্রিতা নিরসন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের গত ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, এ অর্থবছরে মন্ত্রণালয়ের অধীনে ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৩ হাজার ৫১৪ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ছয়টি প্রকল্পে সর্বোচ্চ ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এসময় শহরে খেলার মাঠ ও পার্কের সংকট নিয়েও আলোচনা হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে কাজ চলছে। পুরান ঢাকার পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপনের কাজ চলছে। পরিত্যক্ত ও বিতর্কিত প্লটের জটিলতা নিরসনে যাচাই-বাছাই করে আইনগতভাবে সমাধান এবং ভূমিদখলকারীদের কাছ থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের সুপারিশ করা হয়। ভূমি তথ্যভাণ্ডার বা ল্যান্ড ব্যাংক গড়ে তোলার পাশাপাশি অটোমেশন কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

এ ছাড়া ৪২টি জেলায় সরকারি ভবনের ভূমিকম্প সহনশীলতা নির্ণয়, রাজউকের প্ল্যান পাসে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং কক্সবাজারের মাস্টারপ্ল্যান উন্নয়নমুখী করার বিষয়ে আলোচনা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে বর্ষাকালে পানি পড়ার বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন কমিটির সভাপতি।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী ‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী

আর্কাইভ