শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৩০ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » জানুয়ারির শুরুতে রংপুর সিটি’র নির্বাচন: ইসি আলমগীর
প্রচ্ছদ » জাতীয় » জানুয়ারির শুরুতে রংপুর সিটি’র নির্বাচন: ইসি আলমগীর
৬০১ বার পঠিত
রবিবার ● ৩০ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জানুয়ারির শুরুতে রংপুর সিটি’র নির্বাচন: ইসি আলমগীর

---

বিশেষ প্রতিনিধি

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আলমগীর আরও জানান, রংপুর সিটির নির্বাচনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন বৈঠকে। সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। আর অন্যান্য নির্বাচনের মতো রসিকেও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, সে ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে কমিশন।

ইসি আলমগীর বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেরার বিষয়ে কমিশন সভায় পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত আছে।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আপত্তিকে গুরুত্ব দিই। তবে কোনটা সুবিধা সেটা আমলে নিই। সিটি করপোরেশন বা পৌরসভায় যে নির্বাচন আগামীতে হবে সেখানে ইভিএম, সিসি ক্যমেরা ব্যবহার করবো।

তিনি আরও বলেন, ‘ইসির রোডম্যাপে আইসিটির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত আছে। সিসি ক্যামেরায় অনিয়ম ধরতে সহজ হবে। কারণ ভোটকেন্দ্রের বাইরের (অনিয়ম) সবাই দেখে। কিন্তু ভেতরেরটা তো সবাই দেখে না। ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধ রাখবেন কি-না এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, যদি আমাদের কারিগরি সামর্থ্য হয় তবে কারও কথা শোনার সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও আমাদের একই সিদ্ধান্ত।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর

ইসি আলমগীর বলেন, সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য বাসা বাড়িতে, মার্কেটে, রাস্তায় আছে। এটার কারণ হলো অপারাধ কে করল তা সহজে ধরা। সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা সতর্ক থাকে। অন্যদিকে সবারই সক্ষমতা সীমিত। আইন-শৃঙ্খলা বাহিনী, কমিশন কারোর সক্ষমতা অসীম নয়। সিসি ক্যামেরা থাকলে সবার জন্যই সহজ হয়।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।

সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোন সিটির মেয়াদ ধরা হয় কমিটির প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
জাতীয় সংসদের বরাদ্দ প্রস্তাব ২৯১ কোটি টাকা জাতীয় সংসদের বরাদ্দ প্রস্তাব ২৯১ কোটি টাকা
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৭.৫ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৭.৫ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ
নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫,১৯৬ কোটি টাকা নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫,১৯৬ কোটি টাকা
শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব

আর্কাইভ