শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » তরুণরাই হবে আগামীর বাংলাদেশের দক্ষ কারিগর: স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » তরুণরাই হবে আগামীর বাংলাদেশের দক্ষ কারিগর: স্পিকার
৫৫৪ বার পঠিত
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণরাই হবে আগামীর বাংলাদেশের দক্ষ কারিগর: স্পিকার

---
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতা। মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষন কাজে লাগিয়েই তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দক্ষ কারিগরে পরিণত হবে।
শনিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়  পিয়ারসন এডেক্সেল  আয়োজিত ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
স্পিকার বলেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। এদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতার সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার প্রসারে তিনি অভিভাবকদের স্মার্টফোনের মাধ্যমে আর্থিক সহযোগিতা করছেন।
এসময় স্পিকার পিয়ারসন কোয়ালিফিকেশনে অনবদ্য ফলাফল অর্জনের জন্য মনোনীতদের পুরস্কার প্রদান করেন। সাড়া বিশ্বে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেবার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর হ্যারিয়েট গার্ডনার, পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট এমা হোয়েল এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ বক্তৃতা করেন।
নাইনথ একাডেমিক অ্যাওয়ার্ড সিরিমনির এই অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার দেয়া হয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন
ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৬ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারি প্রতিবেদন ত্রুটিপূর্ণ: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং ধর্ষণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারের রুলিং
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
জাতীয় সংসদের বরাদ্দ প্রস্তাব ২৯১ কোটি টাকা জাতীয় সংসদের বরাদ্দ প্রস্তাব ২৯১ কোটি টাকা
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা

আর্কাইভ