শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
৮২ বার পঠিত
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান

---


চট্টগ্রাম ব্যুরো

বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুদানের চেক গ্রহণ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে ব্যবসায়ী সমাজের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ী সমাজের এ ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও বাড়াবে।

প্রধানমন্ত্রী দেশের ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান। তিনি বলেন, বন্যার কারণে যেসব শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষতির মুখে পড়েছে, তাদের পুনরুদ্ধারে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কার্যক্রম পুনরায় সচল করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

চেক হস্তান্তরের সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হক বলেন, দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ সবসময় জাতীয় দুর্যোগ ও সংকট মোকাবিলায় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম চেম্বারের এই অনুদান বন্যাকবলিত মানুষের জরুরি সহায়তা, পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



বিষয়: #



আর্কাইভ