বুধবার ● ১৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
![]()
স্থগিতের দাবিতে আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, পরীক্ষা শেষে দুপুরেই রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এছাড়া, জলাবদ্ধতার কারণে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে- বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় শিক্ষার্থীরা জানান, আজ পরীক্ষা শেষে বেলা দেড়টায় উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ 
