বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ওই দলটি তো পালাতে পেরেছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই: এমপি ইজ্জত উল্লাহ
ওই দলটি তো পালাতে পেরেছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই: এমপি ইজ্জত উল্লাহ
![]()
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। তাই বিএনপি ও জামায়াতকে সুশাসন নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “তাদের( আওয়ামী লীগ) তো যাওয়ার জায়গা আছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই।”
গতকাল বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক দলগুলোকেও জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
ইজ্জত উল্লাহ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সরকার নির্ধারিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে। ফলে প্রকৃত বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।
তিনি জানান, বর্তমানে দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে এবং শুধু সুদ পরিশোধেই বছরে ব্যয় হচ্ছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাত সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের মতামতকে গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি সবাইকে মিলেই কার্যকর বাজেট বাস্তবায়নের আহ্বান জানান।
বিষয়: #ওই দলটি তো পালাতে পেরেছে #বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই: এমপি ইজ্জত উল





ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি 
