বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে এমন সংসদের অপেক্ষায় ছিল বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতে সংসদের প্রতি আস্থা সংকট
স্পিকার বলেন, “এতদিন আমরা যে ধরনের সংসদ দেখেছি, তা নিয়ে মানুষের মধ্যে হতাশা ছিল। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করেছে।”
তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য এবার প্রথমবারের মতো যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, যাদের আগে তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।
১৯৯১ সালের পর কার্যকর সংসদের দাবি
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “১৯৯১ সালের পর এবারই দেশের মানুষ একটি কার্যকর সংসদ পেয়েছে। অতীতে নানা অনিয়ম ও বিতর্কিত নির্বাচনের কারণে সংসদের প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল।” তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বও অনেক বেড়েছে।
এসময় গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, সংসদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও সমৃদ্ধ হবে এবং জনগণের আস্থা আরও বাড়বে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং বিপিজেএ নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।
# স্পিকার/শায়লা
বিষয়: #১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার





ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি 
