বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » গুলশানে মশকবিরোধী অভিযানে তিন বাড়ি ও এক রেস্তোরাঁকে জরিমানা
গুলশানে মশকবিরোধী অভিযানে তিন বাড়ি ও এক রেস্তোরাঁকে জরিমানা
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুলশানে বিশেষ অভিযান পরিচালনা করেছে সরকারের গঠিত টাস্কফোর্স। অভিযানে একাধিক বাড়ি ও একটি রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ায় জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ডেঙ্গু নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে গুলশান ইয়ুথ ক্লাব মাঠসংলগ্ন এলাকায় ‘মশক নিধন অভিযান’ পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অভিযান চলাকালে পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট ভবন মালিকদের জরিমানা করা হয়। এছাড়া গুলশানের ১০৭ নম্বর রোডের একটি রেস্তোরাঁয় লার্ভা শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ডেঙ্গুর বিস্তার রোধে শুধুমাত্র ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের অভিযানই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এদিকে অভিযানে মশার বংশবিস্তার রোধে দীর্ঘমেয়াদি কার্যকর ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। নাগরিকদের ফুলের টব, পুরনো গাড়ির টায়ার, পরিত্যক্ত বালতি কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #গুলশানে মশকবিরোধী অভিযানে তিন বাড়ি ও এক রেস্তোরাঁকে জরি





ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি 
