বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, এই বাজেট অনেকটা চানাচুরের মতো—শুনতে ভালো লাগলেও বাস্তবে জনগণের জন্য তা অস্বস্তির কারণ হবে।
বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, জাতীয় বাজেট হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করার কার্যকর মাধ্যম।
আমির হামজা বলেন, রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নতুন নতুন রাজস্ব খাত খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব উল্লেখ করে শিল্পায়নে অধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান এ সংসদ সদস্য। শিক্ষা খাতে বরাদ্দের সমালোচনা করে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে এবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার, বীজ ও শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগ বাস্তবায়নেরও আহ্বান জানান।
সরকারের বাজেট নিয়ে ‘আনন্দের বন্যা’ দাবির সমালোচনা করে আমির হামজা বলেন, বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। তিনি অভিযোগ করেন, অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট নীতির অভাব রয়েছে এবং বাজেটের অর্থ যাতে অতীতের মতো পাচার না হয়, সে নিশ্চয়তা সরকারকে দিতে হবে।
#সংসদ/শায়লা
![]()
বিষয়: #'এবারের বাজেট চানাচুরের মতো #শুনতে ভালো খেলে পেট খারাপ': সংসদে আমির হামজা





প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী 
