শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৪ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ভবিষ্যতে সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার হবে: ইসি আহসান হাবিব
প্রচ্ছদ » জাতীয় » ভবিষ্যতে সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার হবে: ইসি আহসান হাবিব
৫২৭ বার পঠিত
সোমবার ● ২৪ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবিষ্যতে সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার হবে: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার আহসান হাবিব

# ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দুস্কৃতিকারীদের শত্রু

# জাতীয় নির্বাচনে বাজেট অনুযায়ী সিসি ক্যামেরা ব্যবহার

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানিয়েছেন, ‘ভবিষ্যতে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও উপ-নির্বাচনসহ প্রতিটা নির্বাচনেই সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসি। আমরা চাপের মধ্যে কখনো ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করছি।’ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একই সাথে ভোটকেন্দ্রে ব্যবহার করা সিসি ক্যামেরাকে দুস্কৃতিকারীদের শত্রু হিসেবে অভিহিত করেছেন এই নির্বাচন কমিশনার। বলেছেন, যারা ভাল-সৎ তাদের জন্য সিসি ক্যামেরা মিত্র হিসেবে কাজ করছে। এজন্যই ভবিষ্যতে সব নির্বাচনেই আমরা সিসি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে নির্বাচনি বাজেটে অর্থ প্রাপ্তি সাপেক্ষে সিসি ক্যামেরা ব্যবহার পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও জানান তিনি।

আহসান হাবিব বলেন, ‘গাইবান্ধা-৫ এর উপনির্বাচনসহ বিগত বেশ কয়েকটি নির্বাচনে ক্লোজ সার্কিট ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে আমরা কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও ব্যবহার করবো।’

আহসান হাবিব আরও বলেন, ‘তবে যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা কিন্তু সিসি ক্যামেরা এভয়েড করতে চাইছেন। তাদের কেউ কেউ মনে করেন সিসি ক্যামেরা প্রাইভেসি নষ্ট করছে। বাসার সামনে, রাস্তা-ঘাটে; সব জায়গায় ক্যামরা বসানো। যারা দৃস্কৃতিকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভাল তাদের মিত্র হিসেবে কাজ করে।’ একই সাথে বাজেট প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা  ব্যবহার করা হবে বলে জানান তিনি। বলেন, অতীতে যেমন সুলফ পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। তারা এখানে পরীক্ষা দিতে নন, বরং ভাল নির্বাচন উপহার দেয়াই তাদের লক্ষ্য।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস

আর্কাইভ