মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » থেমে গেল মলয় গাঙ্গুলীর কণ্ঠ
থেমে গেল মলয় গাঙ্গুলীর কণ্ঠ
![]()
নিজস্ব প্রতিবেদক
থমকে গেল সুর; থেমে গেছে সব লয়৷ সাত দশকের সংগীত সাধনায় ইতি টেনে চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরের কণ্ঠসৈনিক বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী৷ তার বয়স হয়েছিল ৮২ বছর৷
তার পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, গতকাল সোমবার (১২ জানুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মরদেহ রাখা আছে৷
মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে থাকেন অস্ট্রেলিয়াতে; তিনি দেশে এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে৷
নেত্রকোণার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে ১৯৪৪ সালে জন্ম নেওয়া এই গুণী মানুষটির জীবনজুড়ে ছিল দেশপ্রেম আর সুরের সাধনা।
১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে কণ্ঠকে অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছিলেন প্রখ্যাত শিল্পী ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী। ১৯৭১ সালে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাড়ি ছাড়েন মলয় কুমার গাঙ্গুলী। তিনি কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে নিয়মিত গান রচনা, সুরারোপ এবং কণ্ঠ দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছেন তিনি।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গানটি গেয়েছিলেন তিনি৷ পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র৷ সে গানটি মলয় কুমার গাঙ্গুলীকে তখন তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ তার গাওয়া ‘আমার মনতো বসে না গৃহ কাজে সজনী গো’, ‘অন্তরে বৈরাগীর লাউয়া বাজে’ -এর মতো গানগুলো এখনো মানুষের কণ্ঠে ফিরে৷
মলয় কুমার গাঙ্গুলীর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হলো ১৯৯০ সালে আওয়ামী লীগের সম্মেলনের জন্য তৈরি করা ঐতিহাসিক গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’৷ তিনি ওই গানে সুরারোপ করেন৷ ১৯৯১ সালের নির্বাচনের সময় ‘জনতার নৌকা’ অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হলে তা সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
মৃত্যুুর পরে কোনো আনুষ্ঠানিক সম্মান বা স্বীকৃতির কোনো আবেদন তার কাছে নেই, সে কথাও জীবদ্দশায় স্পষ্টভাবে জানিয়ে গেছেন তিনি৷





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
