শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত
প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত
১৪৬ বার পঠিত
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

---

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যে কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মোট পাঁচটি নিয়োগ ও একাডেমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’-এর স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এদিন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়। পরীক্ষাটি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইউজিসি সূত্র জানায়, ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন শনিবারের পরিবর্তে রোববার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে অনুষ্ঠিতব্য একাধিক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিভিন্ন নিয়োগ ও একাডেমিক পরীক্ষার পাশাপাশি বিএনপি তাদের পূর্বনির্ধারিত দুটি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে। এ ছাড়া রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আনন্দঘন অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।






জাতীয় এর আরও খবর

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব

আর্কাইভ