শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
প্রচ্ছদ » জাতীয় » হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
৮৭ বার পঠিত
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

---

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, “জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।”

এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাহিদ ইসলাম ঘোষণা দেন, জুমার পরে  শাহবাগের এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর গতরাতে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।






জাতীয় এর আরও খবর

ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত
বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য? বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?
সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ
‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম
জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প রক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণের দাবি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প রক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণের দাবি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন

আর্কাইভ