শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » দাবি না মানলে কাল যমুনা অভিমুখে শিক্ষকদের এক দফা কর্মসূচি
প্রচ্ছদ » জাতীয় » দাবি না মানলে কাল যমুনা অভিমুখে শিক্ষকদের এক দফা কর্মসূচি
১৪৭ বার পঠিত
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাবি না মানলে কাল যমুনা অভিমুখে শিক্ষকদের এক দফা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

---

বাড়িভাড়া ২০ শতাংশের দাবি আজ বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে মেনে না নিলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে এক দফা কর্মসূচিতে যাবেন শিক্ষকরা।

আজ বুধবার বিকালে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ ছেড়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আজ রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে তিন দফা দাবির পরিবর্তে কাল সকাল থেকে এক দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে যমুনা অভিমুখে আমরা পদযাত্রা করবো।

শিক্ষকরা জানান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে শহীদ মিনার থেকে বুধবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে শাহবাগ অবরোধ করেন শিক্ষকরা। বেলা পৌনে ৫টার দিকে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন তারা। অন্যদিকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

শিক্ষকরা জানান, তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন তারা। তাদের অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় শহীদ মিনারে। সেখান থেকে মঙ্গলবার বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটে আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। পরে শহীদ মিনারে ফিরে বুধবার দুপুরে শাহবাগ অবরোধে যান। শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলো এমপ্রিভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।






জাতীয় এর আরও খবর

গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন
সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী

আর্কাইভ