শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ওএসডি করা হলো শিক্ষার ডিজিকে
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ওএসডি করা হলো শিক্ষার ডিজিকে
২০৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওএসডি করা হলো শিক্ষার ডিজিকে

নিজস্ব প্রতিবেদক

নানা আলোচনা সমালোচনার মধ্য ওএসডি করা হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে ওএস---ডি করে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক নজিরবিহীন পদক্ষেপের পর তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যা কার্যত পদত্যাগ হিসেবেই বিবেচিত হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায়ই এই পদের জন্য নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই মাউশির অভ্যন্তরে এবং শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

দায়িত্বে থাকা একজন মহাপরিচালকের জন্য বিষয়টিকে ‘অপমানজনক’ হিসেবে দেখা হয় এবং এর জের ধরেই অধ্যাপক আজাদ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবরের দিকে তিনি মন্ত্রণালয়ে তার অব্যাহতিপত্র জমা দেন।

অধ্যাপক আজাদ খান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার সময়ে ইএফটিতে তথ্য সংশোধন, শিক্ষক বদলি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন জটিলতা নিরসনে তিনি কাজ শুরু করেছিলেন। তবে অধিদপ্তরের অভ্যন্তরীণ বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে তার কাজে স্থবিরতা দেখা দেয় বলে জানা গেছে।

এদিকে, মহাপরিচালকের পদত্যাগের পরপরই অন্তর্র্বতী সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) দুটি পৃথক অধিদপ্তরে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দুটি অধিদপ্তর হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’। শিক্ষাখাতের সংস্কার ও কার্যক্রমের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

এই কাঠামোগত পরিবর্তনের কারণে মাউশির মহাপরিচালক পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুনর্গঠনের পর দুটি অধিদপ্তরের জন্য পৃথক মহাপরিচালক নিয়োগ দেওয়া হতে পারে। তবে পরবর্তী কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাউশির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা এখনো পাওয়া যায়নি।






প্রধান সংবাদ এর আরও খবর

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু
অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন
নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী
‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান
নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র

আর্কাইভ