শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » এক বছরে দেশে বেড়েছে দারিদ্র্যতা
প্রচ্ছদ » জাতীয় » এক বছরে দেশে বেড়েছে দারিদ্র্যতা
১৩১ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক বছরে দেশে বেড়েছে দারিদ্র্যতা

নিজস্ব প্রতিবেদক

---

গত এক বছরে বেড়েছে দেশের দারিদ্র হার। অর্থ মন্ত্রণালয় ও পিপিআরসির যৌথভাবে পরিচালিত জরিপে উঠে এসেছে এ তথ্য। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁও-এর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়।

জানা যায়, ২০২২ সালের বিবিএস-এর হিসেবে দেশে অতিদারিদ্র্য ছিল ৫ দশমিক ৬ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া সাধারণ দারিদ্র্য হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম শ্রেণির মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। তারা সংসার চালাচ্ছেন ধার-দেনা করে। তবে উচ্চবৃত্তের আয়ের চেয়ে ব্যয় কম। এছাড়া  বেড়েছে বৈষম্য, হচ্ছে হয়রানি। গত সরকারের আমলেও ঘুস দিতে হতো এখনো দিতে হয়। তবে সার্বিকভাবে ঘুস দেওয়া কিছুটা কমলেও বর্তমানে কোনো কাজ করতে গিয়ে ঝামেলা এড়াতে বেশি ঘুস দিচ্ছে মানুষ। আওয়ামী লীগের সময়ে যেটি ছিল ২১ দশমিক ৫১ শতাংশ, সেটি এখন বেড়ে হয়েছে ৩০ দশমিক ৭৯ শতাংশ।

গড়ে একটি পরিবারের মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা এবং মাসিক ব্যয় ৩২ হাজার ৬১৫ টাকা। কিন্তু এর মধ্যে অনেক ভাগ রয়েছে৷ যেমন- নিচের দিকের ১০ শতাংশ মানুষের মাসিক আয় ৮ হাজার ৪৭৭ টাকা আর ব্যয় ১২ হাজার ২৯৪ টাকা। এছাড়া মধ্যবিত্ত ৪০ শতাংশ মানুষের আয় ২৮ হাজার ৮১৮ টাকা আর ব্যয় হয় ২৯ হাজার ৭২৭ টাকা।

তবে উচ্চস্তরে থাকা ১০ শতাংশ মানুষের আয় ১ লাখ ৯ হাজার ৩৯০ টাকা, যাদের ব্যয় হয় ১ লাখ ১ হাজার ১৬৩ টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন ১০ শতাংশ মানুষের মধ্যে ১২ দশমিক ২ শতাংশ সপ্তাহে অন্তত এক বেলা না খেয়ে থাকে। এছাড়া ৯ শতাংশ মানুষ মাসে অন্তত একদিন না খেয়ে থেকেছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে।

এছাড়া পরিবারগুলোর মধ্যে গড়ে ২৭ লাখ টাকার সম্পদ রয়েছে এবং পরিবারগুলোতে সিলিন্ডার গ্যাসের ব্যবহারও বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মানুষের প্রত্যাশা হলো, অর্থনৈনিক উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং দারিদ্র বিমোচন। আর রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা হলো- দুর্নীতি দমন, সুশাসন ও শান্তিপূর্ণ নির্বাচন।

ক্রনিক রোগের কারণ উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, জরিপে অংশ নেওয়া সব পরিবারেই একজন বা একাধিক ক্রনিক রোগী রয়েছেন। এজন্য নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ক্রনিক রোগীদের জন্য সামাজিক নিরাপত্তায় আলাদা নতুন কর্মসূচি চালু করা দরকার।

এ সময় মূল প্রতিবেদন উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।






জাতীয় এর আরও খবর

দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

আর্কাইভ