রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রচ্ছদ » অর্থনীতি » ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
![]()
নিজস্ব প্রতিবেদক
মিডিয়া-টেকনোলজি ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ইমপ্যাক্ট এশিয়া ও অনলাইন গণমাধ্যম ঢাকাপ্রকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৯ মার্চ শনিবার ঢাকাপ্রকাশ কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইমপ্যাক্ট এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কো-ফাউন্ডার মামুন রশিদ ও ঢাকাপ্রকাশের ম্যানেজিং ডিরেক্টর শাহাদৎ জামান সাইফ। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকাপ্রকাশের ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম, ইমপ্যাক্ট এশিয়ার ডিরেক্টর আফরোজা জোয়ার্দার।
সমঝোতা অনুযায়ী, ইমপ্যাক্ট এশিয়ার ক্যারিয়ার ও মোটিভেশনাল শো ‘করপোরেট হ্যাকস’ প্রচারের অংশীদার হিসেবে কাজ করবে ঢাকাপ্রকাশ। উল্লেখ্য, এই শোতে ক্যারিয়ার ও স্কিল ডেভেলমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন বৈশ্বিক করপোরেট ব্যক্তিত্ব জেএলএল-এর (এশিয়া প্যাসিফিক) সিনিয়র ডিরেক্টর এ এইচ এম সাইফ।
প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে যৌথভাবে আরও কাজ করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ইমপ্যাক্ট এশিয়া ও ঢাকাপ্রকাশের কর্মকর্তারা।
বিষয়: #ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক





৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম
সোনার দামে বড় পতন
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বারভিডার স্মরণ সভা ও দোয়া
১ তারিখে শুরু হচ্ছে না বাণিজ্যমেলা
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু
একনেকে ৪৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে আইন শক্তিশালী করার উদ্যোগ নেয়ায় সরকারকে টোব্যাকোর কৃতজ্ঞতা 
