শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন কাল
প্রচ্ছদ » জাতীয় » শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন কাল
৫০৬ বার পঠিত
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন কাল

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার (৭ অক্টোবর)। জমকালো আয়োজনের মাধ্যমে এই প্রকল্পের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে তৃতীয় টার্মিনালে মঞ্চ তৈরিরসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল শনিবার সকাল ১০টায় তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে। পরে দুপুর ১২টায় বিমানবন্দর সংলগ্ন মাঠে সুধী সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এরই মধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ (যন্ত্রপাতি স্থাপন, জনবল নিয়োগ, গ্রাউন্ড হ্যান্ডলিং) করা হবে উদ্বোধনের পর। পরে আগামী বছরের ডিসেম্বরের দিকে টার্মিনাল ব্যবহারের সুযোগ পাবেন যাত্রীরা।

সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘উদ্বোধনের দিন একটি উড়োজাহাজ তৃতীয় টার্মিনালের পার্কিং অ্যাপ্রোনে রাখা হবে। এখন ইকুইপমেন্টগুলো বসানোর কাজ চলছে। তবে সফট ওপেনিংয়ের পর এয়ারলাইনগুলো নতুন পার্কিং অ্যাপ্রোন ও ট্যাক্সিওয়ে ব্যবহার করতে পারবে। আগামী বছরের শেষের দিকে যাত্রীরা টার্মিনালটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন।

২০১৭ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। টার্মিনালটির নির্মাণকাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

---

বেবিচক সূত্র জানান, এখন শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর অ্যাপ্রোনে ২৯টি বিমান রাখা যায়। ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল চালু হলে অ্যাপ্রোনে আরও ৮ থেকে ১০টি উড়োজাহাজ রাখা যাবে। ফলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। নতুন টার্মিনালে ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। এর মধ্যে আগামী অক্টোবরে ১২টি বোর্ডিং ব্রিজ চালু হবে। বহির্গমনের জন্য মোট চেক-ইন কাউন্টার থাকবে (১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টারসহ) ১১৫টি।

এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আগমনীর ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার থাকবে। তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য ১৬টি লাগেজ বেল্ট থাকবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি আলাদা বেল্ট।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের নিচতলায় থাকবে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম। দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যানটিন ও বোর্ডিং ব্রিজ। থাকবে সুপরিসর ডিউটিফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ। দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল ভবনে বছরে যাত্রী ধারণক্ষমতা প্রায় এক কোটি ২০ লাখ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ
তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা ‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন

আর্কাইভ