শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » প্রস্তাবিত বাজেট অবাস্তব মনে হয়েছে: জি এম কাদের
প্রচ্ছদ » জাতীয় » প্রস্তাবিত বাজেট অবাস্তব মনে হয়েছে: জি এম কাদের
৪৫৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রস্তাবিত বাজেট অবাস্তব মনে হয়েছে: জি এম কাদের

---

বাজেট নিয়ে প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট কল্পনাপ্রসূত, মনগড়া এবং অবাস্তব। আন্দাজে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। এই বাজেট ব্যাপকভাবে সংশোধন বা রদবদল করতে হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বাজেট অধিবেশন থেকে বের হয়ে জাতীয় সংসদের টানেলে উপস্থিত সাংবাদিকদের জি এম কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাজেটে বিশাল ঘাটতি রয়েছে, তা পূরণ করতে যে ব্যবস্থার কথা বলা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। এ ছাড়া স্বাস্থ্য খাতে নামমাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে, সামাজিক বেষ্টনী খাতে যা দেওয়া হয়েছে, তা বাজেটের তুলনায় অত্যন্ত কম। দুর্যোগ ব্যবস্থাপনা খাতেও অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে।

জি এম কাদের আরও বলেন, ধারণার বশবর্তী হয়ে অর্থমন্ত্রী বাজেট তৈরি করেছেন। এই বাজেট এতটাই পরিবর্তন করতে হবে যে তাতে প্রণীত বাজেটের প্রকৃত রূপ থাকবে না। বাজেটে খরচ বাড়িয়েছেন, বাড়ানো দরকারও আছে। কিন্তু অর্থ আহরণের বিষয়ে তাঁরা হোঁচট খেয়েছেন। গেল বাজেটের লক্ষ্য অনুযায়ী ১০ মাসে ৬০ ভাগও রাজস্ব আদায় করতে পারেনি। সামনের দুই মাসে কতটা আদায় করতে পারবেন, তা–ও জানেন না। ফলে রাজস্বপ্রাপ্তিতে যেমন বিশাল সমস্যা হতে পারে, তেমনিভাবে বাজেট অনুযায়ী অর্থায়নেও সমস্যা হতে পারে।

জি এম কাদের বলেন, বাজেটে যেটা প্রাক্কলন করা হয়েছে, তাতে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। জিডিপির ৬ দশমিক ২ শতাংশ ঘাটতির বাজেট এর আগে আর হয়নি। ঘাটতির এই বাজেটে যত সুন্দরভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, তা ডিটেইলে দেখা গেছে অনেক কিছুই ফাঁক আছে। যাঁরা করোনাকালে কর্মহীন হয়েছেন এবং দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন, তাঁদের কর্মসংস্থান সৃষ্টি বা তাঁদের জন্য আর্থিক সহায়তার সুস্পষ্ট দিকনির্দেশনা নেই এই বাজেটে।

সংসদে বিরোধীদলীয় উপনেতা বলেন, স্বাস্থ্য খাতের জন্য সাধারণ মানুষের বিপুল আকাঙ্ক্ষা ছিল। এবার স্বাস্থ্য খাতে বড় ধরনের একটা বরাদ্দ হবে—এমন আশায় ছিলেন সাধারণ মানুষ। কিন্তু বাজেটে খুব সামান্য বৃদ্ধি দেখানো হয়েছে। এটা সাধারণভাবে বলা যায় রুটিন বৃদ্ধি, কোনো ক্রাইসিসের জন্য এই বৃদ্ধি সামান্য এবং অপ্রতুল। তিনি বলেন, বাজেটের ঘাটতি পূরণে বিদেশি ঋণ, স্বল্প সুদে ঋণ এবং বিভিন্ন খাত থেকে অর্থপ্রাপ্তির যে কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ অনিশ্চিত। আগামী দিনের অর্থনৈতিক যে পরিস্থিতি সৃষ্টি হবে, তাতে এটা আদৌ অর্জন করা সম্ভব হবে কি না, তা বলা যাচ্ছে না। তা ছাড়া যেসব বিষয়ে অগ্রাধিকার দিতে হবে, তা মুখে বলেছেন, কিন্তু কাগজে মোটেই নেই।

বাজেট নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় আরও উপস্থিত ছিলেন দলীয় সাংসদ ও কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান প্রমুখ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির
এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন এক সাংবাদিকের ফেসবুক পোস্ট: ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ গুঞ্জন
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আর্কাইভ