বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » অর্থনীতি » সামাজিক সব প্রকল্পের তহবিল জিটুপি’র আওতায় আসবে: অর্থমন্ত্রী
সামাজিক সব প্রকল্পের তহবিল জিটুপি’র আওতায় আসবে: অর্থমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বলেছেন, আসন্ন অর্থবছর থেকে সরকার সমস্ত নগদ ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পেমেন্টকে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থার আওতায় আনবে।
তিনি বলেন, ‘সরকার-থেকে-ব্যক্তি (জিটুপি) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে অধিকতর নির্দিষ্ট লক্ষ্যমুখী, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা চালু করেছে।’
রাজধানীর জাতীয় সংসদে ২৩-২৪ অর্থবছরের (এফওয়াই) প্রস্তাবিত ৭.৬১ লক্ষ কোটি টাকার জাতীয় বাজেট পেশকালে মন্ত্রী একথা বলেন।
কামাল বলেন, এ পদ্ধতির আওতায় ইএফটি’র মাধ্যমে নগদ-ভিত্তিক ২৫টির কর্মসূচির মধ্যে ২২টিতে সুফলভোগীদের মাসিক ভাতা একটি নির্দিষ্ট তারিখে সরাসরি তাদের পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইলে একাউন্টে চলে যাবে।
২০২৩-২৪ সালে, বাকি নগদ-ভিত্তিক কর্মসূচিগুলোকে জিটুপি’র আওতায় আনা হবে। এখন নগদভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৮০ শতাংশের বেশি জিটুপি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বিষয়: #সামাজিক সব প্রকল্পের তহবিল জিটুপি’র আওতায় আসবে: অর্থমন্





একনেকে আট প্রকল্প অনুমোদন
উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী 
