বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » অর্থনীতি » ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার
‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার
![]()
নিজস্ব প্রতিবদেক
‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে একথা বলা হয়। এবার বাজেটের ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, আমাদের ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার, দারিদ্র্য সীমার নিচে থাকবে ৩ শতাংশের কম মানুষ, আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়। এছাড়া মূল্যস্ফীতি সীমিত থাকবে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে; বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রাজস্ব-জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপরে; বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ। শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে। সবার দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা থাকবে হাতের নাগালে। তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি। সবচেয়ে বড় কথা, স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
বিষয়: #‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ড





একনেকে আট প্রকল্প অনুমোদন
উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী 
