শুক্রবার ● ২৬ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ
১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ
![]()
নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি। শুক্রবার (২৬ মে) সারাদেশে এই জনসমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্ত দুপুর আড়াইটায় জনসমাবেশ হবে। তবে, এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মিপুর জেলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগের শেরপুরে বেগম সেলিমা রহমান, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গা জেলায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুর জেলায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দপুর জেলায় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
বিষয়: #১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ





গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিল
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন
সিলেটে সব পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
অনৈতিক উপায়ে মুক্তিযোদ্ধা হওয়া ব্যক্তিদের জাতির সামনে উপস্থাপন করা হবে
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী 
