শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৪ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা নব্য রাজাকারদের প্রতিহত করা হবে
প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা নব্য রাজাকারদের প্রতিহত করা হবে
৬৬৪ বার পঠিত
বুধবার ● ২৪ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা নব্য রাজাকারদের প্রতিহত করা হবে

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ

- বঙ্গবন্ধু পরিষদের নেতাদের হুঁশিয়ারি 

নিজস্ব প্রতিবেদক 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিচার দাবি করেছেন বঙ্গবন্ধু পরিষদের নেতারা। একই সাথে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা নব্য রাজাকার ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ

বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘হুমকি দাতার নাম নিতেও আমার ঘৃণা হয়। হত্যার রাজনীতি বিএনপি শুরু করেছিলো। এটি তাদের সেই কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। আমরা একাত্তরে তাদের যেভাবে প্রতিহত করেছিলাম। এখনও আমরা সেই নব্য রাজাকারদের প্রতিহত করবো। অগ্নিসন্ত্রাসেরই একটি নতুন সংস্করণ হলো এ ধরনের হত্যার হুমকি।

প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি, অজিত কুমার সরকার, ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু প্রমুখ।

---

এছাড়া ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেলের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- এম মনসুর আলী, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, বিনয় ভূষন তালুকদার, এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, আফসা আহমেদ সানু, প্রকৌশলী মো. জুয়েল, মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, মো. হাসানুজ্জামান খান, নীতিশ সরকার, শাহনাজ পারভীন এলিস, পারভিন আক্তার নিলা প্রমুখ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান

আর্কাইভ