শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচন
প্রচ্ছদ » জাতীয় » সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচন
৫৫০ বার পঠিত
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচন

সভাপতি আজিজুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা

সভাপতি আজিজুল ও সাধারণ সম্পাদক মোস্তফা 

নিজস্ব প্রতিবেদক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন-২০২৩ এর নির্বাচনে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বাবলু সভাপতি এবং এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল এলাকার পুষ্পদাম কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আসা মোট ৪৭১ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভোট দেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

নির্বাচনের ৭১-সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকসহ মোট চারটি পদে ভোটগ্রহণ করা হয়। আর বাকিপদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকার ক্যান্টনমেন্ট ইউনিট থানার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বাবলু সভাপতি এবং দোহার উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

নির্বাচনের মাধ্যমে বিজয়ী অন্য দু’জনের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোক্তার হোসেন এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী ‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী

আর্কাইভ