শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
প্রচ্ছদ » জাতীয় » স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
১৭ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক

---

# স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বাকযুদ্ধ


নিজস্ব প্রতিবেদন

বিরোধী দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত বিরোধীদলীয় নেতার আপত্তির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কমিটি থেকে গাজী নজরুলকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

গতকাল সোমবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ বিতর্ক হয়। বিষয়টি উত্থাপন করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে পদ বহাল থাকা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া স্পিকারের দায়িত্ব। বিরোধীদলীয় নেতার চিঠির পর গাজী নজরুলকে গুরুত্বপূর্ণ দুটি কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। অন্য উপযুক্ত কমিটি না থাকায় তাকে একটি কমিটিতে রাখা হয়। তবে বিরোধী দলের আপত্তি থাকলে তাকে বাদ দিতে সরকারের আপত্তি নেই।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, গাজী নজরুলকে বিরোধী দলের কোটা থেকে ওই কমিটিতে প্রস্তাব করা হয়নি। নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত একজন সংসদ সদস্যকে মর্যাদাপূর্ণ সংসদীয় কমিটিতে না রাখাই সমীচীন। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই সংসদ সদস্য পদ শূন্য হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য করার বিষয়ে বিরোধী দল চাইলে স্পিকার বা নির্বাচন কমিশনে পদক্ষেপ নিতে পারে। এ নিয়ে তিনি বিরোধী দলকে পরামর্শ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা রসিকতা করে বলেন, মন্ত্রী মাঝেমধ্যে সংসদকে প্রাণবন্ত রাখতে এমন ‘টিপস’ দেন। তিনি জানান, গাজী নজরুলকে কমিটিতে না রাখার দাবিটি নৈতিক অবস্থান থেকেই করা হয়েছে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৫ বিধি অনুযায়ী গাজী নজরুলকে বাদ দিয়ে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে

আর্কাইভ