রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২০) এবং পুরনো মোটরসাইকেল ব্যবসায়ী মো. ইয়াসিন (২৭)। দুর্ঘটনার সময় তারা একই মোটরসাইকেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মুরগিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন
নতুন ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলপথমন্ত্রী
‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান
নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু 
